ভোক্তা স্বাস্থ্য বিষয়ক ডেটার গোপনীয়তার নীতিমালা

এই ভোক্তা স্বাস্থ্য বিষয়ক ডেটার গোপনীয়তার নীতিমালা আমাদের গোপনীয়তার নীতিমালার পরিপূরক হিসেবে কাজ করে এবং এটি শুধুমাত্র ওয়াশিংটন এবং নেভাদার বাসিন্দাদের জন্য। 

ভোক্তা স্বাস্থ্য বিষয়ক ডেটার সংগ্রহ এবং ব্যবহার 

আমরা বিশ্বাস করি না যে আমরা "ভোক্তা স্বাস্থ্য বিষয়ক ডেটা" সংগ্রহ করি, এবং আমরা আপনার অতীত, বর্তমান, বা ভবিষ্যতের শারীরিক বা মানসিক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করতে বা অনুমান করতে আমাদের সংগ্রহ করা তথ্য ব্যবহার করি না। কারন "ভোক্তা স্বাস্থ্য বিষয়ক ডেটা" কিছু বিচারব্যবস্থায় বিশদভাবে সংজ্ঞায়িত করা থাকে, তবে, আমরা সময়ে সময়ে আপনার কাছ থেকে বা আপনার সম্পর্কে যে তথ্য সংগ্রহ করতে পারি তা সেই বিচারব্যবস্থার আইনের অধীনে "ভোক্তা স্বাস্থ্য বিষয়ক ডেটা" হিসাবে বিবেচিত হতে পারে। আমাদের সংগ্রহ করা অন্যান্য ডেটার মতো, আমরা এই তথ্যটি ব্যবহার করার মূল কারণ হল আপনাকে আমাদের পরিষেবা প্রদান করা এবং আপনাকে অন্যান্য সদস্যদের সাথে সংযোগ করতে সাহায্য করা। 

আমরা কীভাবে ভোক্তা স্বাস্থ্য বিষয়ক ডেটা প্রকাশ করি

উপরে বর্ণিত উদ্দেশ্যে প্রয়োজনে আমরা তৃতীয় পক্ষের নিম্নলিখিত বিভাগের সাথে ভোক্তা স্বাস্থ্য বিষয়ক ডেটা শেয়ার করতে পারি: 

  • অন্যান্য ব্যবহারকারী। আপনি অন্যান্য ব্যবহারকারীদের সাথে তখনই তথ্য শেয়ার করেন যখন আপনি স্বেচ্ছায় অন্যদের দেখার জন্য পরিষেবাটির তথ্য প্রকাশ করেন (যেমন, আপনার সর্বজনীন প্রোফাইল)।

  • সেবা প্রদানকারী। আমরা সেসব বিক্রেতাদের সাথে ডেটা শেয়ার করি যারা আমাদের পরিষেবা পরিচালনা করতে সহায়তা করে। তারা আমাদের ডেটা হোস্টিং এবং রক্ষণাবেক্ষণ, গ্রাহক সেবা, এবং সুরক্ষা কার্যক্রমসমূহের মতো পরিষেবা সরবরাহ করে।

  • অ্যাফিলিয়েট। আমরা পরিষেবা প্রদানকারী হিসাবে ডেটা প্রসেসিং কার্যক্রমগুলিতে আমাদের সহযোগিতা করে এমন অ্যাফিলিয়েটদের সাথে ডেটা শেয়ার করতে পারি। এই সহযোগিতার মধ্যে ডেটা হোস্টিং এবং রক্ষণাবেক্ষণ, গ্রাহক সেবা, ডেটা সুরক্ষা এবং স্প্যাম, অপব্যবহার, জালিয়াতি এবং অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো প্রসেসিং বা প্রক্রিয়াকরণ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকতে পারে।

  • কর্পোরেট লেনদেনের পক্ষসমূহ। আমরা আপনার তথ্য প্রকাশ করতে পারি যদি আমরা একীভূতকরণ, বিক্রয়, অধিগ্রহণ, বিভাজন, পুনর্গঠন, পুনর্বিন্যাস, বিলুপ্তি, দেউলিয়া অথবা মালিকানা বা নিয়ন্ত্রণের অন্যান্য পরিবর্তনে পুরোপুরি বা আংশিকভাবে জড়িত থাকি।

  • আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ / আইনি প্রক্রিয়া। আমরা আপনার ডেটা প্রকাশ করতে পারি এসব ক্ষেত্রে: (i) একটি আইনি প্রক্রিয়া মেনে চলা, যেমন আদালতের আদেশ, তলবনামা বা তল্লাশি পরোয়ানা, সরকার / আইন প্রয়োগকারীর তদন্ত বা অন্যান্য আইনি প্রয়োজনীয়তা; (ii) অপরাধ প্রতিরোধ বা সনাক্তকরণে সহায়তা করা; (iii) কোন ব্যক্তির নিরাপত্তা রক্ষা; এবং (iv) আইনি দাবি প্রতিষ্ঠা, অনুশীলন বা রক্ষা করা।

আপনার অধিকার

আপনি এখানে আমাদের গ্রাহক সেবা টিমের কাছে একটি অনুরোধ জমা দিয়ে প্রযোজ্য আইনের অধীনে আপনার গোপনীয়তার অধিকার চর্চা করতে পারেন। 

কোনো প্রশ্ন আছে? সবারই অন্তত একটি হলেও প্রশ্ন আছে।

সাধারণ প্রশ্নাবলি দেখুন

আপনি যথেষ্ট পড়েছেন। যান খুঁজে দেখুন।

Tinder ডাউনলোড করুন

আপনি যথেষ্ট পড়েছেন। যান খুঁজে দেখুন।

Tinder ডাউনলোড করুন