বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলি
প্রশ্ন আছে?
উত্তর আছে
প্রোফাইল এবং ম্যাচ
Tinder-এ আমার কোন ছবি ব্যবহার করা উচিত?
যে ছবিতে আসলে আপনিই রয়েছে। এমন কোনো গ্রুপ শট নয় যেখানে আমাদের অনুমান করতে হবে আপনি কোন ব্যক্তি, এমন কোনো সানগ্লাস নয় যা আপনার মুখের অর্ধেক ঢেকে রাখে, নয় 2019 সালের কোনো ঝাপসা ক্যান্ডিড ছবিও। ফোকাস বরাবর, সামনের দিকে তাকিয়ে, আর যদি হাসিমুখ থাকেন — তাহলে তো কথাই নেই। এমন ছবি আপনাকে কতদূরে নিতে পারে তা জানলে আপনি অবাক হবেন।
আমার জীবনবৃত্তান্তে কী উল্লেখ করা উচিত?
যা কিছুই সত্য বলে মনে হয়। আপনার পছন্দের জিনিসগুলোর একটি লিস্ট, আপনি কী খুঁজছেন এবং এমন একটি রেফারেন্স যা কেবল সঠিক ব্যক্তিই ধরতে পারবেন। সহজ-সরল রাখুন অথবা গভীরে যান — দু'টোই কাজ করে। শুধু নিজের মতই লিখুন। কী কী বাদ দিতে হবে, তা জানতে আমাদের কমিউনিটি গাইডলাইন দেখুন।
আমি কাউকে কীভাবে আনম্যাচ করবো?
নিরাপত্তা টুলকিট খুলতে এবং আনম্যাচ করতে তাদের প্রোফাইলে বা চ্যাটে থাকা নীল রঙের শিল্ডটিতে ট্যাপ করুন। হয়ে গেছে। কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, মন খারাপেরও কারণ নেই।
Tinder ম্যাচ কীভাবে কাজ করে?
দু'জনই একে অপরকে ডানে সোয়াইপ করলে, সেটাকে ম্যাচ বলা হয়। তেমনই সহজ।
এরপর কী হবে তা আপনাদের উপর নির্ভর করে।
Tinder-এ যখন বলে আমি একটি ম্যাচ মিস করেছি - এর মানে কী?
এর মানে কেউ আপনাকে লাইক করেন, আর আপনি তা জানার আগেই বামে সোয়াইপ করেছেন। এমনটা হয়।
Tinder Plus থাকলে রিওয়াইন্ড করে তাদের আবার দেখতে পারেন।
Tinder কীভাবে কাজ করে
Tinder কি ফ্রি-তে ব্যবহার করা যায়?
হ্যাঁ। এটা App Store বা Google Play থেকে ফ্রি ডাউনলোড করুন, অথবা tinder.com-এ ব্যবহার করুন। বেসিকগুলো (প্রোফাইল তৈরি করা, কাউকে লাইক করা, ম্যাচ করা) সবই ফ্রি। বাড়তি সুবিধা চাইলে আমাদের প্রিমিয়াম টিয়ারগুলোও আছে।
Tinder কীভাবে কাজ করে?
পছন্দগুলো (লিঙ্গ পরিচয়, দূরত্ব, ওরিয়েন্টেশন) সেট করুন, আর Tinder অবস্থানভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে কাছাকাছি এমন মানুষদের দেখায়, যারা আপনার পছন্দের সাথে ম্যাচ করে।লাইক দিতে ডানদিকে সোয়াইপ করুন, পাস করতে বামদিকে সোয়াইপ করুন। যে লাইক করে, তার সঙ্গে ম্যাচ করুন এবং কথা বলা শুরু করুন।
Tinder-এর প্রোফাইলগুলো কি আসল?
আমরা এই ব্যাপারটিকে খুবই গুরুত্ব দিই। ছবি যাচাইকরণ সদস্যদের নিশ্চিত করতে দেয় যে তারা তাদের ছবির মতোই দেখতে, আর যাচাইকৃত প্রোফাইলে নীল চেকমার্ক থাকে। একটা নীল চেকমার্ক নিয়ে নেওয়ার ব্যাপারে আমরা জোরালোভাবে পরামর্শ দিই। এটা প্রোফাইলে থাকলে ভালো দেখায় এবং কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করে।
Tinder কি ল্যাপটপে ব্যবহার করা যায়?
হ্যাঁ। পুরো ডেস্কটপ অভিজ্ঞতার জন্য tinder.com -এ গিয়ে লগ ইন করুন। বেশিরভাগ ফিচার সেখানে পাওয়া যায়।
Tinder কি আমার দেশে পাওয়া যায়?
Tinder বিশ্বের 190-টিরও বেশি দেশে পাওয়া যাচ্ছে। App Store বা Google Play Store-এ অ্যাক্সেস থাকলে, Tinder ডাউনলোড করে যেখানেই থাক সেখানেই মানুষের সঙ্গে পরিচিত হওয়া শুরু করা যাবে। পাসপোর্ট ফিচারটি পৌঁছানোর আগেই যেকোনো অবস্থানে ম্যাচ করতে দেয়। তাই ভ্রমণ হোক বা শুধু কৌতূহল হোক, সবই সুরক্ষিত।
Tinder কি নিরাপদ?
Tinder নিরাপত্তাকে খুবই গুরুত্ব দেয়। ছবি যাচাইকরণ নিশ্চিত করে যে সদস্যরা দেখতে তাদের ছবির মতোই — যাচাইকৃত প্রোফাইলগুলোতে একটি নীল টিক চিহ্ন থাকে। নিরাপত্তা টুলকিটটি প্রতিটি ম্যাচ এবং কথোপকথনে পাওয়া যায়, যা আপনাকে যেকোনো সময় এক-ট্যাপে ব্লক, রিপোর্ট এবং আনম্যাচ করার সুবিধা দেয়। 'আমার ডেটিংয়ের তথ্য শেয়ার করুন' ডেটে যাওয়ার আগে আপনার ডেটের বিস্তারিত এবং অবস্থান এমন কাউকে পাঠানোর সুযোগ দেয় যাকে আপনি বিশ্বাস করেন। আইডি যাচাইকরণ আরো এক ধাপ আস্থা যোগ করে যে, যার সাথে আপনার কথা হচ্ছে, তিনি সত্যিই সেই ব্যক্তি।আর যদি কখনো কিছু অস্বাভাবিক মনে হয়, সাহায্য পেতে শুধু একটি ট্যাপই যথেষ্ট। আরো তথ্যের জন্য আমাদের নিরাপত্তা টিপস পেইজ দেখুন।
আমি কীভাবে আমার Tinder অ্যাকাউন্ট মুছবো?
অ্যাপের সেটিংস থেকে যেকোনো সময় Tinder অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। সেটিংসে যান, নিচে স্ক্রল করুন, তারপর অ্যাকাউন্ট মুছে ফেলুন। মনে রাখবেন, অ্যাকাউন্ট মুছে ফেললে তা আর ফেরত আনা যাবে না: আপনার ম্যাচগুলো, মেসেজ এবং প্রোফাইল মুছে যাবে। যদি শুধু বিরতি নিতে চান, তবে কিছু না হারিয়েই অপশন হিসেবে প্রোফাইল লুকিয়ে রাখতে পারেন। ধাপে ধাপে সাহায্যের জন্য আমাদের সহায়তা পেইজ দেখুন।
ফিচার ও সাবস্ক্রিপশন
Tinder Plus / Gold / Platinum কী?
Tinder কতোটা আনলক করতে চান তার উপর নির্ভর করে তিনটি সাবস্ক্রিপশন স্তর অফার করে। Tinder Plus দেয় অফুরন্ত লাইক, অফুরন্ত রিওয়াইন্ড, পাসপোর্ট, বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা এবং ইনকগনিটো মোড। Tinder Gold Plus-এর সবকিছুর পাশাপাশি আরো থাকছে কারা আপনাকে লাইক করেন তা দেখার সুবিধা, শীর্ষ বাছাই, সাপ্তাহিক সুপার লাইক এবং মাসিক বুস্ট।
Tinder Platinum Gold-এর সবকিছুর পাশাপাশি এতে আরো থাকছে ম্যাচ করার আগে মেসেজ পাঠানোর সুবিধা, অগ্রগণ্য লাইক এবং আপনার পাঠানো লাইকগুলো দেখার সুযোগ। সকল সাবস্ক্রিপশন মাসিক ভিত্তিতে পাওয়া যায় এবং অ্যাপ সেটিংস থেকে তা পরিচালনা করা যায়। আমাদের সাবস্ক্রিপশন পেইজে বিস্তারিত দেখুন।
Boost কীভাবে কাজ করে?
বুস্ট আপনাকে 30 মিনিটের জন্য আপনার এলাকার শীর্ষ প্রোফাইলগুলোর মধ্যে রাখে, ফলে আপনি 10 গুণ পর্যন্ত বেশি নজরে আসবেন। যখন এটি ব্যবহার করতে প্রস্তুত হবেন, তখন বেগুনি বজ্রপাতের চিহ্নটি খেয়াল করুন।
Tinder Gold-এর সঙ্গে কী কী পাওয়া যায়?
কে আপনাকে লাইক করেন দেখুন, অফুরন্ত লাইক, রিওয়াইন্ড, পাসপোর্ট, সাপ্তাহিক সুপার লাইক, মাসে 1-টি বুস্ট, আর বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা। নিজের ম্যাচ নিয়ন্ত্রণের জন্য যা দরকার সবকিছু।
Tinder-এ সুপার লাইক আমি কোথায় দেখতে পেতে পারি?
একটি প্রোফাইলে নীল তারার চিহ্নটি আছে কিনা দেখুন। ওটাই একটি সুপার লাইক। কোনো আন্দাজ বা অনুমান ছাড়াই কে কে সুপার লাইক দিয়েছে, সেটা দেখতে চান? তার জন্য আছে Gold।
Tinder-এর কোন সাবস্ক্রিপশনটি সেরা?
নির্ভর করছে আপনি কী খুঁজছেন তার ওপর! Plus আপনাকে দেয় স্বাধীনতা: অফুরন্ত লাইক, রিওয়াইন্ড, পাসপোর্ট, কোনো বিজ্ঞাপন নেই। Gold সুবিধা দেয় কে ইতোমধ্যে আপনাকে লাইক করেন তা দেখার।Platinum আপনাকে সবার আগে রাখে—অগ্রগণ্য লাইক আর ম্যাচ হওয়ার আগেই মেসেজ করার সুবিধাও দেয়। যেখানেই আছেন, সেখান থেকেই শুরু করুন।
আমাকে কে সুপার লাইক পাঠালো?
যদি পুরোনো পদ্ধতিতে জানতে চান, তাহলে সোয়াইপ করতে থাকুন এবং নীল তারাটাটি খুঁজতে থাকুন। আর যদি সোজাসাপ্টা জানতে চান, Gold আপনাকে কে কে লাইক করেছেন তাদের সবাইকে দেখায়,
সুপার লাইকও দেখায়।
ডেটিং ও সম্পর্ক
Tinder কি আমার বিয়েতে স্পন্সর করবে?
আমরা এটা আগেও করেছি, এবং এটা উদযাপন করতে আমরা সবসময়ই প্রস্তুত।
ইমেইল tinderstories@gotinder.com। এগিয়ে আসুন, আপনার গল্প বলুন, অচেনা-অজানা হয়ে থাকবেন না।
আপনি কি Tinder-এ কোনো ডেট খুঁজে পেতে পারেন?
55 বিলিয়ন ম্যাচ 'হ্যাঁ' বলছে। আপনাকে অনন্য উপায়ে উপস্থাপন করতে ও সম্পর্ক তৈরিতে সাহায্য করতে আমরা বিভিন্ন ফিচার তৈরি করেছি। বাকিটা আপনার ওপর।
Tinder-এ আপনি কি ভালোবাসার মানুষ খুঁজে পেতে পারেন?
এখানে যেকোনো কিছু ঘটতে পারে। তার প্রমাণ হিসেবে আছে আমাদের করা অঙ্গীকার।